ডাকাতি হবার আগেই ডাকাত দলকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র। পুলিশের অনুমান ডাকাতি করার উদ্দেশ্যে তারা এক জায়গায় জড়ো হয়েছিল।
জানা যায়, শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ পুরাতন ১৬ মাইল রেল লাইনের ধারে অভিযান চালায়। সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জনের একটি দলকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আব্দুল বাক্কার (২০), চিরন কুমার (২০), মুবারক সেখ (২৪), পঙ্কজ কুমার পোদ্দার (২৫) এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত কালিকাপুর, বালিয়াডাঙা, ঘড়িয়ালিচক বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১টি পাইপ গান, ১ রাউন্ড কার্তুজ ও ৩টি হাসুয়া। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
মালদা